
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাতে স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত কবির আহমদের পুত্র স্থানীয় ইউপি সদস্য ফরমান উল্লাহ (৩৯) ও একই ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কলাউজান খালাসী পাড়ার মনু মিয়া প্রকাশ মুইন্যার পুত্র মোহাম্মদ আবদু ছফুর (৪৩)।

পুলিশ জানায়, ইউপি সদস্য ফরমান উল্লাহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আবদু ছফুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তারা এজাহারভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার (১৯ জুলাই) বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner