ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় আগুনে পুড়ল এক্সেভেটর-ডাম্পট্রাক

লোহাগাড়ায় আগুনে পুড়ল এক্সেভেটর-ডাম্পট্রাক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় বিক্ষুব্ধ জনতা এক্সেভেটর ও ডাম্পট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের মালি পাড়ায় এ ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া এক্সেভেটর ও ডাম্পট্রাকের মালিকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি ইটভাটায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছিল। এতে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছিল রাস্তা-ঘাট। এ ব্যাপারে স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা কর্ণপাত করে নাই। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মাটি কাটার সময় ১টি এক্সেভেটর ও ১টি ডাম্পট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন রাতের আঁধারে মাটি খেকোরা নির্বিচারে কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কেটে মাটি পাচার করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। কেউ বাঁধা দিলে প্রহারের শিকার হতে হয়। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবৈধভাবে মাটি কাটা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আরো বড় ধরণের ঘটনার ঘটার আশংকা করা হচ্ছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত এক্সেভেটর ও ডাম্পট্রাক ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!