
নিউজ ডেক্স : বান্দরবানের লামা উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে পরে বানু মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানু মিয়া সাপমারা ঝিরির বাসিন্দা মৃত ওসমান গণির ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বানু মিয়া বড় ভাইয়ের বাড়িতে একটি মাটির ঘরে একা থাকতেন। প্রতিদিনের মত রবিবার দিবাগত রাতেও তিনি ওই ঘরে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে সোমবার ভোর ৪টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান বানু মিয়া।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।
মাটির দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, বানু মিয়া হিজড়া ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner