
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে লবণ বোঝাই ট্রাক থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ইয়াবা পাচারের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল ট্রাকচালক আমিনুল ইসলাম (২২) ও হেলপার মাসফুহুর ইসলাম স্বপন (১৯)।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে এ অভিযান চালায় র্যাব-৭ এর সদস্যরা।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে লবণ বোঝাই করে ট্রাকটি বগুড়া যাওয়ার কথা ছিলে। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ইয়াবার চালানটি আটক করা হয়। ওই ট্রাকেই সুকৌশলে ইয়াবার চালানটি রাখা হয়। এ সময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।’ এ ঘটনায় মাদকদ্রব্য আইনে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner