
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলাধীন গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্টাতা সভাপতি, পুটিবিলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উন্নয়নের রূপকার চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সহধর্মীনি নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খাঁন সচিব, ইদ্রিস কোম্পানি দাতা সদস্য, সনজিত নাথ সাধারণ শিক্ষক প্রতিনিধি, মোহাম্মদ ফারুক উদ্দীন চৌধুরী শিক্ষানুরাগী সদস্য, নুরুল হুদা চৌধুরী ও সাইদুল আলম চৌধুরী অভিভাবক সদস্য, হাছিনা আক্তার চৌধুরী সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এ কমিটি গঠিত হয়েছে।


গত ২৩ মে চট্টগ্রামস্থ নদভী প্যালেসে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির অন্যান্যরা নবনির্বাচিত সভাপতি রিজিয়া রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করে দেন।
সভাপতি রিজিয়া রেজা চৌধুরী বলেন, উক্ত বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য আগেও সচেষ্ট ছিলাম। এখনও সচেষ্ট আছে। শিক্ষার গুনগত মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃংঙ্খলাসহ বিদ্যালয়ে সকলক্ষেত্রে শিক্ষার্থীদের সূষম অধিকার নিশ্চিতকরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের পর পর ৩ বার সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner