
নিউজ ডেক্স : রাঙামাটির নানিয়ারচরে এক অজ্ঞাতপরিচয় (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার কুতুকছড়ির ভূইয়াতং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার গভীর রাতে অতিরিক্ত মদ পানে ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
Lohagaranews24 Your Trusted News Partner