
_____ফিরোজা সামাদ_____
হৃদয় অাকুল,করে যে ব্যাকুল
সে অামার মা,
শতো মমতা কতো সতেজতা
সবই অামার মা !!
পরম অাদর করে যে কদর
সেই তো অামার মা,
চাঁদের জ্যোতি জোছনা তিথি
ছড়ায় অামার মা !!
বরষার জল মনে শান্তি বল
দেয় যে অামার মা,
অাদর মমতা নীতি ও সততা
শেখায় অামার মা !!
কতো যে সরস শক্তি সাহস
যোগায় অামার মা,
ফুলের সৌরভ অামার গৌরব
সবই অামার মা !!
মায়ের হাসি বড়ো ভালোবাসি
মা যে শুধুই মা,
মা নেই যার পৃথিবী অাঁধার
বুঝে সে নেই যার মা !!
শান্তি পাই খুঁজে চোখ দু’টি বুজে
অসুস্থতায় ডাকি মা ,
মাগো মা মধুর ডাকটি মা তুমি
অাবেগে অাদরে মা !!

Lohagaranews24 Your Trusted News Partner