
এলনিউজ২৪ডটকম: মালয়েশিয়ায় বাইক দূর্ঘটনায় হামিদ হোসেন (৩১) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
গত সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে জোহর রাজ্যে এই ঘটনা ঘটে। নিহত হামিদ হোসেন উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সাহা পাড়ার জামাল হোসেনের পুত্র।

জানা যায়, হামিদ হোসেন দীর্ঘদিন যাবত জীবিকার তাগিদে মালয়েশিয়া বসবাস করে আসছেন। সেখানে একটি কোম্পানীতে চাকুরী করতেন। ঘটনারদিন কোম্পানীর কাজে বাইকযোগে যাওয়ার পথে বিপরীতমুখি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হামিদ গুরতর আহত হন। তাকে উদ্ধার করে সেখানকার জহুরবারু সুলতান আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আমানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner