
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা, মরোক্কর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাধীর এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহি’র পিতা আলহাজ্ব মাওলানা ফৌজুল কবির’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবার।
শোক প্রকাশ করেছেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টামন্ডলীবৃন্দ, সম্পাদক, প্রকাশক, শুভানুধ্যায়ী ও অগণিত পাঠক। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় আলহাজ্ব মাওলানা ফৌজুল কবির ইন্তেকাল করেছেন। আজ ২৫ ডিসেম্বর বাদ আছর উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner