
নিউজ ডেক্স : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পুলিশ ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে আশিক কুমার পাল (২২) নামে পুলিশের এক ওয়ারর্লেস অপারেটরের মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত কনস্টেবল আশিক কুমার পালের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবীর।

জানা যায়, মধ্যরাতে ১০ ডিপি পুলিশ ক্যাম্পে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে একটি ডিউটি পোস্ট পুড়ে যায় এবং সিগন্যাল রুমে বিদ্যুৎতায়িত হয়ে দায়িত্বরত ওয়ারর্লেস অপারেটর আশিক আহত হন। পরে তাকে দীঘিনালা সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায় তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner