
নিউজ ডেক্স : বিএনপি সমাবেশ করার অনুমতি পাওয়া না পাওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, এটি পুরোপুরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। তারা পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্থানীয় শেখ ফুজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে আয়োজিত ‘উইন্টার রান অ্যান্ড কার্নিভাল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপ-মন্ত্রী জাহিদ মালিক স্বপন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহা. তায়েব, শেখ ফুজিতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্লাত এমপি, সাভারের স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান।
উল্লেখ্য, ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু তাদের অনুমতি না দেয়ায় সেখানে সমাবেশ করতে পারেনি দলটি।
Lohagaranews24 Your Trusted News Partner