
নিউজ ডেক্স : চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলো মো. রুবেল (৩০) ও তার চাচাতো ভাই মো. তারেক (১৪)। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে হালদা নদীর সাত্তার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরতর আহতবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে রয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner