
নিউজ ডেক্স : বাঁশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তিন ‘অস্ত্র বিক্রেতাকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গ্রেপ্তার তিনজন হল শহীদ (২৬), হাছান (২২) ও আলম (৩৮)।
সোমবার রাতের এ অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

র্যাব কর্মকর্তা মিমতানুর বলেন, গোপন তথ্য পেয়ে বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ির হাছিয়ার পাড়া এলাকায় একটি সিএনজি অটো রিকশা থামানো হয়।আরোহীদের তল্লাশি করে অবৈধ দুটি একনালা বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার গান পাওয়া যায়।
এছাড়াও তাদের কাছে ছিল ২০ রাউন্ড গুলি। অটো রিকশাটি জব্দ করা হয়েছে জানিয়ে মিমতানুর বলেন, এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner