ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বড়হাতিয়ায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

বড়হাতিয়ায় বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়া মনুফকিরহাট বাজারে বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মু. জামাল উদ্দিন ও সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা নেজাম উদ্দিন, সমশুউদ্দিন, আবুল কালাম, মাষ্টার লোকমান, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুনুর রশিদ মামুন মেম্বার, সাবেক সদস্য সচিব আব্দুল আলম, ইউপি সদস্য রফিক আহমদ, মো. ইসমাঈল, রবিউল হোসেন, মো. ফেরদৌস, জাফর আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক, যুবদল নেতা আব্দুল আজিজ, মো. তারেক, মুহাম্মদ রুবেল, মহিউদ্দিন, সাঈম মুহাম্মদ সেলিমসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার राजनीति করে। এই কার্যালয় হবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল যোগাযোগ ও দলীয় কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দু। বড়হাতিয়ার প্রতিটি গ্রাম থেকে নেতাকর্মীরা যাতে সহজে দলের সঙ্গে যুক্ত হতে পারেন, এই অফিস সেই ভূমিকা রাখবে। সকলের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমেই আমরা সামনে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, এই কার্যালয় শুধু একটি ভবন নয়— এটি আমাদের সংগ্রাম, স্বপ্ন ও দায়িত্ববোধের প্রতীক। যুব সমাজকে সংগঠিত করে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার ফেরাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!