
নিউজ ডেক্স: বাঁশখালীতে বজ্রপাতে শিহাবুর রহমান সিফাত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সে বজ্রাহত হয়ে মাটিতে পড়ে থাকে। সে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শফি আহমদের বাড়ির মাহমুদুর রহমানের পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সে পুকুর থেকে গোসল করে বাড়িতে ফেরার সময় বাড়ির কাছেই বজ্রপাতের শিকার হয়। নিহতর ভাই ইব্রাহিম দোকান থেকে বাড়ি ফেরার পথে মুমূর্ষু অবস্থায় পেলে তাকে গুনগরী মা ও শিশু জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী এক বিবৃতিতে শিহাবুর রহমান সিফাতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Lohagaranews24 Your Trusted News Partner