
নিউজ ডেক্স: নগরে পাঁচলাইশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মরিয়ম আক্তার সামিরা (১৭) নামের এক পোশাক শ্রমিক প্রেমিকের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক রাজমিস্ত্রী মো. তারেককে (২০) গ্রেপ্তার করেছে পাচঁলাইশ থানা পুলিশ।
এর আগে শুক্রবার (৪ অক্টোবর ) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে মো. তারেককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, হত্যা পর তারেক পালিয়ে যায়। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান আহমদুল হকের কলোনী থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। তারেকের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও সামিরার পরিহিত এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। হত্যার ঘটনায় সামিরার ভাই মো.পারভেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner