
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি, মল্লিক ছোবহান হাজির পাড়া মসজিদে খালিদ বিন ওয়ালিদের সভাপতি ও হাজির পাড়া সিদ্দিক-এ-আকবর (রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক এম. সাইফুল্লাহ চৌধুরী এবং দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ও বীরকন্ঠের সম্পাদক কাইছার হামিদ পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাত্রা করেছেন। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
সময় সল্পতার কারণে অনেকের সঙ্গে সাক্ষাত করতে না পারায় তারা দুঃখ প্রকাশ করেছেন। কর্মক্ষেত্র, সামাজিক ও পারিবারিক জীবনে যদি তাদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার কাছে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার রাত ৩টায় তারা সৌদিয়া এয়ারলাইন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদিয়াআরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে তারা জানিয়েছেন। – খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner