
নিউজ ডেক্স : পটিয়ার উজিরপুরে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। সোমবার (০৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান জানান, বাসটির সামনের চাকা দেবে গেলে বাসটি উল্টে যায়। এর অর্ধেক ছিল রাস্তায়, বাকি অর্ধেক খাদে। ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner