
নিউজ ডেক্স : পটিয়ায় উজ্জ্বল সেন নামে ৩০ বছর বয়সী এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার বিসিক শিল্পনগরী সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের একটি ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উজ্জ্বল সেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের বাবুল সেনের ছেলে। তিনি নগরীর ফ্রি-পোর্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার উজ্জ্বল সেনের ছুটি থাকতো। এ কারণে প্রতি বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন, অথবা কেউ তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner