
নিউজ ডেক্স: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে।
সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে, তাদের সবাইকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।
সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য প্রধান উপদেষ্টা এ আলোচনার উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগির শেষ হবে এবং এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার্টার, যেটা নিয়ে কাজ করা হচ্ছে, সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।
Lohagaranews24 Your Trusted News Partner