
______ফিরোজা সামাদ______
চলোনা দু’জন মিশে যাই
ওই উড়ে যাওয়া পাখিদের ঝাঁকে
তারপর একদিন উড়ে উড়ে
ওদের সাথে হারাই অজানায় !!

অতঃপর ;
পাহাড়ের পাদদেশের স্বচ্ছ সুনীল জলে
ডানা ভিজিয়ে খেলায় মত্ত্ব হই দু’জনায়,
কাঁপণ শুরু হলেই কুসুম কোমল
ওম ওম অাদরে থাকবো না হয়
হৃদয়ের কাছাকাছি !!
নিজের মতো করে কিছু কথা বলবে তুমি,
অাবার কিছু বলবো না হয় আমি
তারপর গভীর নীরবতায়
কেটে যাবে সময়
অসময়ের হাত ধরে কোনো সুদূরে !!
শুধু গোধূলি বেলার রেশমি অালো
যখন ঠিকরে পড়বে অামাদের
নরম ভেজা পালকে ?
ঠিক তখনই দু’জন দু’জনকে জেনে নেবো
অালো অাঁধারিতে প্রাণের পরে প্রাণ রেখে,
মিলেমিশে ঘাসপাতায় বুনে নেবো…
কল্পিত এক নিরালা অাবাসন !!
প্রতি বসন্তে সাজাবো অামরা
শুকনো খড়কুটো অার নাম না জানা
ফুলে অামাদের সুখের সেই নীড়,
যা একদিন পড়ে থাকবে বেদনায় ক্লান্ত
এই বসুন্ধরার চোখের পরে !!
Lohagaranews24 Your Trusted News Partner