
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযার পর কলেজ সংলগ্ন কবরস্থানে নিহত তাসফিয়াকে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জানাযায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মানুষ অংশ নেন। এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা বাড়িটিতে ভিড় জমান।
এর আগে, বিকালের দিকে চট্রগ্রাম মর্গে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার লাশ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠে।

এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা বাড়িটিতে ভিড় জমান। নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন উপস্থিত সবাই। উল্লেখ্য, ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে এক মাসের মাথায় স্কুলছাত্রী তাসফিয়াকে শবেবরাতের রাতে (১ মে) ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner