
ফাইল ফটো
নিউজ ডেক্স : দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ ভ্রমণে গিয়ে সমালোচনার মুখে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা রয়েছে তাঁর।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি দেশে ফেরেন।

গত ২৮ জুলাই মালয়েশিয়া সফরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সংসদীয় কমিটিসহ বিভিন্নমুখী তীব্র সমালোচনার মুখে পড়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করবেন তিনি।
এর আগে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Lohagaranews24 Your Trusted News Partner