
নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলার খানখানাবাদের কদমরসুল এলাকায় আজ ২৮ মাচূ বুধবার সকাল সাড়ে ৭টায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু মিশাতুন রশিদ (৬) ওই এলাকার প্রবাসী রশিদ আহমদের কন্যা ও কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তায় একটি মিনি ট্রাকের ধাক্কায় শিশুটি নিহত হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন হীরা সাংবাদিকদের জানান, কদমরসুল এলাকার তহসীলদার পাড়ার রাস্তায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner