
নিউজ ডেক্স : নগরের টাইগারপাসে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ানহাটগামী একটি যাত্রীবাহী হিউম্যান হলার বাস সড়কের পাশে উল্টে পড়ে। এতে ছয় যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে নতুন ব্রিজ এলাকা থেকে ছেড়ে আসা ৪ নম্বর রুটের গাড়ি দেওয়ানহাট যাচ্ছিল। টাইগারপাস এলাকায় পৌঁছালে আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে ছয় জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner