
এলনিউজ২৪ডটকম : উপজেলার আধুনগর হরিণা সড়কের ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছে স্থানীরা। এই সড়ক দিয়ে সাতগড়, হরিনা, পুটিবিলা, চুনতি ও আধুনগর, চেদির পুনি, ওঝাপাড়া, মৌলুভী বাজার এলাকার মানুষ যাতায়াত করে।
জানা যায়, এই ব্রীজের পাটাতন উঠে গেছে প্রায় এক যুগ পূর্বে। এলাকাসীর উদ্যোগে গাছের পাঠাতন দিয়ে কোনমতে ঝূঁকিপূর্ণভাবে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা রহস্যজনক। বহু জনপ্রতিনিধি বেইলী ব্রীজটি পরিদর্শন করেছেন। ব্রীজ সংস্কার আশ্বাসও দিয়ে নির্বাচনী বৈতরণী পার করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এছাড়াও আধুনগর হরিনা সড়ক দিয়ে চলাচলকারী লক্ষাধিক মানুষের ভোগান্তির নাম আধুনগর হরিনা সড়ক। আড়াই কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘ ১ যুগ ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংস্কারের নাম গন্ধ নেই। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগের শেষ নেই। স্থানীয় এক কৃষক জানিয়েছেন, সড়ক ও ব্রীজের কারণে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সড়ক ও ব্রীজ মেরামতের জন্য সংশ্লিষ্ট মহলে প্রস্তাব পাঠানো হয়েছে।
স্থানীয়রা দ্রুত চলাচলের অযোগ্য সড়ক ও ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner