
নিউজ ডেক্স : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।
আজ বুধবার রাতে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

Lohagaranews24 Your Trusted News Partner