Home | ব্রেকিং নিউজ | চুনতি বনাঞ্চলের বন পুনরুদ্ধার শীর্ষক কর্মশালা

চুনতি বনাঞ্চলের বন পুনরুদ্ধার শীর্ষক কর্মশালা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে চুনতি বনাঞ্চলের বন পুনরুদ্ধার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে (শনিবার) সকালে উপজেলা সদরের এক হাইওয়ে রেস্টুরেন্টের হল রুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সসের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন। বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মুহাম্মদ ইয়াসিন নেওয়াজ, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।

কর্মশালায় বক্তারা জানান, অবৈধভাবে দখল হওয়া চুনতি বনাঞ্চল দ্রুত দখলমুক্ত করে দেশীয় ফলজ ও বনজ গাছ রোপন করে বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য তৈরী করার উপর গুরুত্ব বাড়াতে হবে। কোনো ভাবেই বন বিভাগের জায়গা দখল করতে দেওয়া যাবেনা। বনের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে বক্তারা জানান।

কর্মশালায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা, চুনতি অভয়ারণ্য ও সংরক্ষিত রেঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!