
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় আজ ২০ ফেব্র“য়ারী সকাল ১০টায় সৌদিয়া পরিবহণের বাস ও হাইয়েচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল।
এ ঘটনায় হাইয়েচ চালক জামাল উদ্দিন (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি ঢাকা মোহাম্মদপুর এলাকার আবদুল অজিজের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার।

জানা যায়, চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহনের বাস (চট্টমেট্রো- ব ১১-০০৪৫)ও কক্সবাজারমুখী যাত্রীবিহীন হাইয়েচ (ঢাকা মেট্রো চ ১৯-০৯৬৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইয়েচ চালক ঘটনাস্থলে নিহত হয়। বাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি।
দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner