
নিউজ ডেক্স : চালককে মারধর ও অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টার ট্রেন গেলেও সাড়ে ৯টার ট্রেনটি যেতে পারেনি। রোববার (০১ এপ্রিল) সকাল নয়টার দিকে ছাত্রলীগ নামধারী একদল যুবক এই ঘটনা ঘটিয়েছে।
নগরীর ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকালে দুটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়। এই ঘটনার আগে সকাল ৮টার ট্রেন গেলেও সাড়ে ৯টার ট্রেনটি যেতে পারেনি। ট্রেন ছাড়ার আগে একদল লোক চালক কাউসারকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর আমাকে এসে ট্রেন না চালানোর হুমকি দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ও ডেমু চলবে না।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, প্রয়াত আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের একটি উপদল চালককে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৯টার ট্রেনটি আটকে দেয়। এর ঘটনার জের ধরে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner