
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। মঙ্গলবার (২৫ জুন) তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ বলেন, সহকারী প্রক্টর লিটন মিত্রের মেয়াদ শেষ হওয়ায় রেজাউল করিমকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেজাউল করিম ২০১১ ও ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
Lohagaranews24 Your Trusted News Partner