
নিউজ ডেক্স : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে বারইয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার আমির হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬) ও মো. ওবাইদুল হকের ছেলে মো. এনামুল হক (২১)।

র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner