
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দরপুরা এলাকায় পুলিশের ব্লক রেড চালাকালে ডিসি রোডে শিবিরের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। এরপর থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দরপুরা এলাকায় সন্ধ্যায় তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণ পরই পুলিশের একটি দল শিবিরের কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর থেকে ডিসি রোডের কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ। এখন বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের জন্য অপেক্ষা করছে আভিযানিক দল।
Lohagaranews24 Your Trusted News Partner