
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আফজাল (২১) ও আবদুল্লাহ ফাহিমকে (১৯) আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

তিনি বলেন, আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণ করছিল। এছাড়া ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Lohagaranews24 Your Trusted News Partner