
নিউজ ডেক্স : চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যালের রপ্তানিমুখী ম্যাফ সুজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টা ১৫ মিনিটে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাফ সুজ লিমিটেডের ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দু’টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

জানা গেছে, জ্যেষ্ঠ কর্মকর্তা অতীশ চাকমার নেতৃত্বে এক ঘণ্টা ধরে চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে জানানো হবে।
Lohagaranews24 Your Trusted News Partner