
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কাঠের বাঁটসহ ২৯ ইঞ্চি লম্বা একটি দেশি বন্দুক, ২টি কার্তুজ, ১টি ১০ ইঞ্চি লম্বা কালো রঙের ছোরা, ১টি সাড়ে ১০ ইঞ্চি লম্বা সিলভার রঙের ছোরা জব্দ করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া চারটায় আমরা জানতে পারি টাইগারপাসের পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির সামনের রাস্তার ওপর ১০-১২ জন সশস্ত্র ছিনতাইকারী জড়ো হয়েছে। এরপর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা স্বীকার করেছে, রমজানে নগর থেকে ভোরবেলা ট্রেনযাত্রীরা মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় ছিনতাই ও ডাকাতি করার জন্য তারা জড়ো হয়েছিল। গ্রেপ্তার ছয়জন হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ খোকন (২২), রবিউল হোসেন মামুন (২২), মোহাম্মদ লায়েক হোসেন হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৪) ও মোহাম্মদ জুনায়েদ (২০)।
Lohagaranews24 Your Trusted News Partner