
নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীর আঞ্চলিক ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই মুসল্লির নাম মো. ফজল আহমদ। গতকাল শুক্রবার রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।
জানা যায়, রাত ১টার দিকে ইজতেমার খিত্তায় মো. ফজল আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য স্বজনরা ভোরে মরদেহ তার বাড়িতে নিয়ে যান।

আজ শনিবার সকালে ইজতেমা সূত্র মো. ফজল আহমদের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।
Lohagaranews24 Your Trusted News Partner