
মোহাম্মদ আসিফ হাসান এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল।
তার বাবা আবদুর রশিদ বাংলাদেশ কৃষি ব্যাংক, বান্দরবানের রোয়াংছড়ি শাখার ম্যানেজার। মাতা নাসিমা আক্তার একজন গৃহিনী। আফিস লোহাগাড়া উপজেলার আধুনগর উত্তর হরিণা মিয়া পাড়ার ছিদ্দিক আহমদ বাড়ির আজিজুর রহমানের নাতি। আসিফ ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।

উল্লেখ্য, আসিফ কাতার প্রবাসী ও lohagaranews24.com’র শুভানুধ্যায়ী মুহাম্মদ আরমান হোসাইনের চাচাতো ভাই।
Lohagaranews24 Your Trusted News Partner