
এলনিউজ২৪ডটকম:লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. তামিম হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আখতারিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু তামিম হাসান একই এলাকার রেজাউল করিমের পুত্র। এ ঘটনায় পানিতে ডুবে গুরতর আহত হয়েছে একই এলাকার মো. রিফাতে পুত্র মো. তাহমিদ (৩)।

সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা ও স্থানীয়রা জানান, পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে তামিম ও তাহমিদ অনেকক্ষণ খেলা করছিল। এক পর্যায়ে তারা দুজনই পুকুরের পানিতে নামে। শিশু তামিম হাসান পানিতে ডুবে গেলেও শিশু তাহমিদ পানি থেকে উঠে যায়। কিছুক্ষণ পর তাহমিদ তার সহপাঠি তামিমকে উদ্ধার করতে পুণরায় পানিতে নামে। এতে তাহমিদও পানিতে ডুবে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন দুই শিশুকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে স্বজনরা তাদেরকে উপজেলার সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। তাহমিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলাচ্ছলে পুকুরে পানিতে ডুবে যায় দুই শিশু। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশু তামিম হাসানকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner