Home | ব্রেকিং নিউজ | কষ্ট দিলে ক্ষমা চেয়ে লোহাগাড়ার কিশোরের আত্মহত্যা

কষ্ট দিলে ক্ষমা চেয়ে লোহাগাড়ার কিশোরের আত্মহত্যা

এলনিউজ২৪ডটকম: কক্সবাজারের উখিয়া কোটবাজারে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলছাফ উদ্দিন (১৭) নামে লোহাগাড়ার এক কিশোর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক মুদি দোকানের ভেতর থেকে তার ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আলছাফ উদ্দিন লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ার আলা উদ্দিনের পুত্র।

জানা যায়, আলছাফ উদ্দিন উখিয়া কোটবাজারে তার বোন জামাইয়ের মুদি দোকানে চাকুরি করত। কিছুদিন যাবত তার মানসিক সমস্যা দেখা দেয়। ঘটনারদিন সবার অজান্তে দোকানের ভেতরে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর দোকানে থাকা অন্যরা তার ঝুঁলন্ত মরদেহ দেখতে পান।

গলায় ফাঁস দেয়ার আগে ওই কিশোর ফেসবুকে স্ট্যাটার্স দেয়- ‘কাউকে যদি কস্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিয়েন! পারলে আমার জন্য দোয়া করিয়েন! আলছাফ…

লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সদস্য নুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!