
কায়সার হামিদ মানিক,উখিয়া : উখিয়ার পর্যটন এলাকা ইনানী সৈকত থেকে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ৩ ইয়াবা সেবনকারীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন জালিয়াপালং ইউনিয়নেরর ইনানী গ্রামের জাফর আহম্মদের ছেলে ইব্রাহিম (২৫), কাদের হোছনের ছেলে মোঃ হাছান (৩৫) ও বড় ইনানী গ্রামের মৃত কাদের বকসুর ছেলে নুরুল আমিন (৩৫)।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা এসব সেবনকারীদের আটক করে।
Lohagaranews24 Your Trusted News Partner