
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৃত আমিন উল্লাহ ছেলে মাদ্রাসা ছাত্র আবু বক্কর (৩৩) গত ১৮দিন ধরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ আবু বক্করের মাতা আমিনা খাতুন জানান, গত ৫ জানুয়ারী মাদ্রাসা যাওয়ার কথা বলে সকালে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য প্রায় স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে নিখোঁজের বড় ভাই বাদী হয়ে মঙ্গলবার উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Lohagaranews24 Your Trusted News Partner