
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল একই ইউনিয়নের সুখছড়ি কামার দীঘি পাড়স্থ নতুন পাড়ার প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জন্নাত তানজুম (৮) ও মো. তানজমুল হোসেন রাফি (৭) । তারা দুজনই স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গত বুধবার ঈদের ছুটিতে মা তাসলিমা আক্তারের সাথে সাইরা পাড়া নানার বাড়িতে বেড়াতে যান তারা ভাই-বোন। দুপুরে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান শিশু তানজুম ও রাফি। অনেকক্ষণ তাদেরকে দেখতে পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরে তল্লাশি করে পানিতে ডুবন্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার সোলতানা জানান, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner