
বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক ইব্রাহিম চৌধুরী বাবু। সেই সাথে তিনি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। সরকারের আইন যথাযথ মেনে চলুন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চললেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হবে।
তিনি আরো বলেন, ঈদ মানে ধনী-গরীব ভেদাভেদ ভূলে সকলে একসাথে মিলেমিশে আনন্দে মেতে ওঠা। ঈদ সকল সকলের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ। আসুন ধনী-গরীব সকলে মিলেমিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দর জীবন গড়ে তুলি।

Lohagaranews24 Your Trusted News Partner