
নিউজ ডেক্স : ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারাদেশে ঈদযাত্রা সম্পূর্ণ স্বস্তিদায়ক হয়েছে। একটি পয়েন্টে ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রীদের ভোগান্তি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর সায়েদাবাদে সড়ক ও জনপথ মোড়ে ঈদযাত্রা নিয়ে আলাপকালে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চালকদের রং সাইডে গাড়ি নিয়ে প্রেবেশের ফলে যানজট হয়েছে। দুপুরের পর টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ৪০ কিলোমিটারে খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের।
Lohagaranews24 Your Trusted News Partner