
আন্তর্জাতিক ডেক্স : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৩৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ শ’ মানুষ।
শুক্রবারের (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়ি। এ সময় আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছোটেন। খবর: সিএনএন।
সুলাওয়েসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য দিয়েছে।

দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner