
নিউজ ডেক্স : তিন মামলায় জামিন আবেদনের পর আলাদা আরো দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী। যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এ মামলা দুটি দায়ের করা হয়।
আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের আদালত থেকে হলফনামার জন্য অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা।

আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।
২০১৬ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে একই বছরের ৩০ আগস্ট আরেকটি মামলা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner