
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও চুনতি নলবনিয়া দারুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আইয়ুব আজ ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
তিনি উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকার লাল মিয়ার পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ২ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২২ সেপ্টেম্বর বেলা ৩টায় চুনতি সীরত ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সমাজসেবক আজিজুল হক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে ভোগছিলেন। চিকিৎসা শেষে চট্টগ্রাম শহর হতে বাড়ি ফেরার পথে চন্দনাইশ এলাকায় তাঁর মৃত্যু হয়।
মাওলানা মুহাম্মদ আইয়ুব’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner