
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মাষ্টারহাটে খন্দকার পাড়া, খলুহাজীর পাড়া ও মহাজনপাড়া নিয়ে দারুল আরকাম ট্রাস্টের অধীনে দারুল আরকাম জামে মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্যও পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উক্ত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ঈদের জামাতে সকলকে শরীক হওয়ার আহবান জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner