
নিউজ ডেক্স : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুনুর রশিদ (২৬) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মামুনুর রশিদের মৃত্যু হয়। মামুনুর রশিদ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, শাহ মিরপুর এলাকায় দুই গ্রুপের মারামারির মধ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয় রাজনীতির অন্তর্কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
Lohagaranews24 Your Trusted News Partner